উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতিও।তবে প্রতিষ্ঠানটির সামনে গেটের বাইরের রাস্তাজুড়ে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা গেছে।বুধবার (২৩ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হতে থাকেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন।গণমাধ্যমের ক্যামেরাগুলো স্থির হয়ে আছে তালাবদ্ধ সেই গেটের দিকে। মাঝে মাঝে ভেতর থেকে কেউ বের হলে ছুটে যাচ্ছে ক্যামেরা আর মাইক্রোফোন।স্থানীয় এক বাসিন্দা বললেন, ‘দুই দিন আগেও যেখানে শিশুরা খেলাধুলা করতো, সেখানে এখন তালা ঝুলছে। কেউ ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু মনটা বারবার টানছে।’আবার গেটের ভেতরে দেখা গেছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হচ্ছে।গণমাধ্যমকর্মীরা অনেকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি না পেয়ে বাইরে থেকেই ছবি ও ভিডিও সংগ্রহ করছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিদায়ের পর এখন আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা শুরু হয়েছে। যা কোরবানির Read more

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার Read more

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ইয়েমেন থেকে ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালোনো হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) খোদ ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনি Read more

যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার
যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার

বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Read more

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (২৭ আগস্ট) বিকেল Read more

গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস

যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম সাফাক জানায়, একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন