পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। শামুকের কারণে চলতি মৌসুমে আমনধান ফলনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৪ হাজার ৭১৮ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমনের বীজতলা করা হয়েছে ১,২০২ হেক্টর জমিতে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলের ৫৬১ হেক্টর জমির বীজ পানির নিচে তলিয়ে গেছে।সরজমিন দেখা গেছে, জমি থেকে পানি কমলেও নতুন করে সমস্যা দেখা দিয়েছে শামুক। শামুক বীজতলার নতুন সবুজ পাতা গজালেই পানির নিচের নরম মাটিতে ঢুকে ধান গাছের কচি সবুজ পাতা ও মূল খেয়ে ফেলে। এর ফলে গাছ নিস্তেজ হয়ে শুয়ে পড়ে মারা যায়। কৃষকরা শামুক কুড়িয়ে ফেলে দিয়েও কোনো সুফল পাচ্ছে না।উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের কয়েকজন কৃষক নয়ন খান (৬২) বলেন, তিনি দুই বারে ১ মন ৩০ কেজি ধানের বীজতলা করেছিলেন। প্রথমবার বীজ বৃষ্টির পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, দ্বিতীয়বার পানির নিচে বীজধান চারা তলিয়ে কিছু নষ্ট হয়েছে। যা আছে তার অধিকাংশ শামুকে খেয়ে ফেলছে। খেতে নেমে শামুক তুলে ফেলে অনেক কষ্ট করে বীজধান চারা রাখার চেষ্টা করছি। বর্তমানে যে পরিমাণ বীজধান আছে তা দিয়ে তার জমি সম্পূর্ণ চাষাবাদ হবে না। সরকার যদি আমন বীজ সরবরাহ না করে তাহলে তার অধিকাংশ জমি খালি থাকবে।একই গ্রামের কৃষক বাবুল হাওলাদার বলেন, আগে শামুক এতটা সমস্যা করতো না। চলতি মৌসুমে বৃষ্টি বেশি হওয়ায় জমির পানির পরিমাণ বেড়েছে। পানিবন্ধী অবস্থায় শামুকের বিস্তার অনেক বেশি হয়। জমিতে ঢুকলেই দেখা যাচ্ছে শত শত শামুক চারার মূল কামড়ে খেয়ে ফেলছে। এখন চারা কিনে রোপণ করতে হবে। খরচও বেড়েছে, সময়ও নষ্ট হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, এটা একটা প্রাকৃতিক সমস্যা। বৃষ্টির পর জমিতে পানি জমে থাকার কারণে শামুকের বিস্তার বেশি হয়েছে। মুক্ত পানির চলাচল থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি শামুক হাত দিয়ে কুড়িয়ে ফেলে দিতে। পানি কমলে খেতে এক থেকে দুই ইঞ্চি পানি থাকলে বদ্ধ জায়গায় কার্বোফুরান জাতীয় কীটনাশক ব্যবহার করলে নিয়ন্ত্রণ করা যাবে। তবে খেয়াল রাখতে হবে কীটনাশক প্রয়োগের জমি থেকে পানি যেন মৎস্য জলাশয়ে না যায়। সে ক্ষেত্রে মাছের ক্ষতি হবে। ক্ষতিগ্রস্ত কৃষক তাদের সহায়তার আওতায় নিয়ে আসা হবে। আশা করছি আমন চাষ ব্যাহত হবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান Read more

নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়
নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র শুধু মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই নয়, বরং তার চুলের স্টাইলের জন্যও আলোচনায় থাকেন প্রায়ই। আল Read more

এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় সন্তোষ Read more

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে যুদ্ধের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছে থাই্যান্ডে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক রাজকীয় Read more

আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান
আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান

আগামী নির্বাচনে ভূমিকা এবং প্রধানমন্ত্রী পদের বিষয়ে নিজের প্রত্যাশা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন