বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারতো বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (২২ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে, সেখানে আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেতো না। তিনি বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে, সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি। এতে গুজব ছড়াতো না। নাহিদ বলেন, শিক্ষা উপদেষ্টার দায়িত্বশীল আচরণ না থাকায় একটি সিদ্ধান্ত নিতে রাত ৩টা বেজে গেলো। জরুরি মুহূর্তে সরকারের অন্য উপদেষ্টারা তাকে ফোন করে পাননি। এমন যদি সমন্বয়হীনতা থাকে সেক্ষেত্রে সমস্যা হবেই।  এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি।     মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থীদের মরদেহ গুমের অভিযোগ বিষয়ে তিনি বলেন, গতকাল রাতে থেকেই মরদেহ গুমের একটি অভিযোগ ওঠে। এক্ষেত্রে সরকার স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ওই সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কত জন নিখোঁজ রয়েছেন এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময় ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য সবাইকে জানাতে পারতো।  পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে সত্য তথ্য সবাইকে জানাতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা দরকার। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখারও পরামর্শ দেন তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে Read more

শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ
শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। ছাত্র-জনতার সেই বিক্ষোভে Read more

তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা
তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনিয়ম ও সেবা না দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে Read more

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে Read more

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন