বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর শহরের ঢাকা জোন স্টেশনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।গত ৩০ মার্চ হতে ২০ জুন পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়। বাকি ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুরের প্রাপ্ত নির্দেশনা মোতাবেক সহকারি কমিশনার বিশাল দাশ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক আহসান হাবিব, চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই ফেরদৌস হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার বি এম তানজীমুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের জেলা থেকে চাঁদপুর নদীপথ ব্যবহার করে যাওয়ার পথে এসব গাঁজা উদ্ধার করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি

সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা Read more

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ থাকায় Read more

যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট যখন ডাক্তার!
যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট যখন ডাক্তার!

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টা ১৬ মিনিট। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রোগীদের চাপ রয়েছে। কিন্তু দায়িত্বরত Read more

খবর প্রকাশের পর নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং
খবর প্রকাশের পর  নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন বয়ে যাওয়া যুমনা নদীর ভাঙনের নিউজ সময়ের কন্ঠস্বর  সহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা Read more

মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে
মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে অবৈধভাবে বসবাসরত ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই বাংলাদেশিদের সেখান থেকে বিমানে Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন