মঙ্গলবার সকাল সাড়ে নয়টা, হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন। আর তাতেই বাড়ির উঠানে ছোট্ট আনিশার জন্য অপেক্ষায় থাকা স্বজনের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে দাফন করা হয় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফাতেমা আক্তার আনিশাকে (৯)।নিহত আনিশা কুয়েতপ্রবাসী বনি আমিন ও রূপা দম্পতির মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার বড়। মায়ের সঙ্গে তারা ঢাকাতে বসবাস করতেন। মৃত্যুর খবর পাওয়ার পরেই দেশে ফিরেছেন বনি আমিন। সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে আনা হয় আনিশার মরদেহ। বাড়ির উঠানে আনিশাকে শেষবারের মতো দেখতে ভিড় করেছে স্বজন ও প্রতিবেশীরা। তার মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আনিশা, আনিশা বলে বিলাপ করতে থাকেন তার মামা লিওন মীর। পাশেই আহাজারি করছিলেন চাচি মুক্তা বেগম। বিলাপ করে তিনি বলছিলেন, ‘ফাতেমা বলত, ও বড় হয়ে ডাক্তার হবে, আমাদের চিকিৎসা করবে। কত গল্প করত আমাদের সঙ্গে। এক মুহূর্তে সব শেষ।’ পরে সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী কুনিয়া কওমী মাদরাসা মাঠে নামাজে জানাজা হয় আনিশার। জানাজা শেষে পারিবারিক করবস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ দিকে একমাত্র মেয়েকে হারানোর শোকে নির্বাক মা-বাবা। তারা কারোর সঙ্গে কথা বলছেন না। ছোট দুই ছেলেকে সামলাচ্ছেন স্বজনরা।আনিশার ফুফু ইয়াসমিন আক্তার বলেন, ‘ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওকে খুঁজে পাই। এরপর ওখানে থেকে আমরা রাত তিনটার দিকে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেই।’তিনি আরও বলেন, ‘কাল (সোমবার) ওর স্কুল ছুটি হয়ে গেছিল, কিন্তু কোচিংয়ের জন্য সে অপেক্ষা করছিল। আজকে সে লাশ হয়ে বাড়িতে এলো।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো নববধূ
গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো নববধূ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। Read more

কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলে পৌছেছেন। কাতারে হামলার ঘটনায় ইসরাইল ব্যাপক সমালোচনার মুখে পড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি
আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, আতঙ্কিত এলাকাবাসী
গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, আতঙ্কিত এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে শনিবার (২৮ মার্চ)  দিবাগত রাতে একযোগে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন