দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। আমরা সবাই দেশের মানুষ।’মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে মিডিয়া ব্রিফিয়ে তিনি এসব কথা বলেন। কুর্মিটোলোয় বীর উত্তম এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে ওই ব্রিফিং হয়।দেশবাসীর উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না।’ হতাহতের বিষয়ে যখনই কোন তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।হাসান মাহমুদ খাঁন বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। বিমান সাধারণত সহজে পুরোনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরোনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরোনো নয়।হাসান মাহমুদ খাঁন আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।বিমানটিকে একটি খালি জায়গায় নেয়ার জন্য পাইলট তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, ‘তিনি (তৌকির) তাঁর জীবন উৎসর্গ করেছেন।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর
বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্ভাবিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের Read more

ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা
ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিবাহিত এক লোকের সঙ্গে পালিয়ে গেলেন একই বাড়ির দুই বউ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায়। Read more

শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি Read more

হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার
হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার

'আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াই সবার এবং এ ব্যাপারে আন্তর্জাতিক Read more

অসুস্থ হয়েও মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির
অসুস্থ হয়েও মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির

জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল Read more

এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার পরদিনই এবার টঙ্গীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন