ঈদুল ফিতরের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল তুুলনামূলক কম থাকলেও একদিন পরই বেড়েছে ব্যস্ততা। যানবাহনের অবিরাম চলাচল আর হর্নের শব্দে আবারও প্রাণ ফিরে পেয়েছে মহাসড়ক।রবিবার (২২ মার্চ) মহাসড়কের মিরসরাই অংশ ঘুরে দেখা গেছে, বাস, মিনিবাস, সিএনজি ও অটোরিকশাসহ দূরপাল্লা এবং আঞ্চলিক বিভিন্ন যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটে যাচ্ছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে। চারদিকে উৎসবের আমেজ পোলাও, কোরমা আর সেমাইয়ের সুবাসে মুখরিত পরিবেশ।তবে এই আনন্দযাত্রার মাঝেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে মিরসরাই অংশে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যেখানে ১০ টাকার ভাড়া, সেখানে গুণতে হচ্ছে ২০ টাকা, আবার কোথাও এর চেয়েও বেশি নেওয়া হচ্ছে।স্থানীয় যাত্রী মো. রাশেদ বলেন, “ঈদের কারণে মানুষের যাতায়াত বেশি,  সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে ভাড়া দ্বিগুণ নেওয়া অন্যায়। আমরা বাধ্য হয়েই বেশি ভাড়া দিচ্ছি।”আরেক যাত্রী নাজমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাভাবিক সময়ে যে ভাড়া ১০ টাকা, আজ সেটা ২০ টাকা নিচ্ছে।অভিযোগের বিষয়ে এক সিএনজি চালক মো. কামাল বলেন, “ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে, তাই ঈদ বোনাস হিসেবে কিছু ভাড়া বেশি নেয়া হয়।”এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই আসাদ বলেন, “ঈদে যাতে যাত্রীরা নির্বঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য আমাদের পর্যাপ্ত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এরআগে শনিবার (২১ মার্চ) পালিত হয়েছে পবিত্র ঈদুর ফিতর। মানুষ তার আনন্দ ভাগাভাগি করছে একে অন্যের সাথে। তাই ছুটে চলছে একে অন্যের বাড়ি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে দেশে ফেরেন তিনি।এই সফরে তিনি পিপলস লিবারেশন Read more

সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ
সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা Read more

পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ
পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো বাণিজ্য। এ হামলায় ইসলামাবাদের Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর পাংশা থানার ওসি ও এসআইসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন