চট্টগ্রামের বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।মুনতাহা বাহারছড়া আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী মো. নুরুন্নবী একই প্রতিষ্ঠানের পরিচালক। তারা দুই ছেলে ও এক মেয়ের জনক-জননী।স্বামী মো. নুরুন্নবী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন মুনতাহা। হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। মুনতাহার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শনিবার (১১ অক্টোবর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ এই নারী শিক্ষিকাকে হারিয়ে শোকাহত পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি Read more

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক রিফাত (২০) নামের Read more

ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!
ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গুজাবিল নামের একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত জলাশয় ঘিরে দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। মাত্র ২৪ Read more

আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

একযোগে ৩৬ এলজিইডি অফিসে দুদকের অভিযান
একযোগে ৩৬ এলজিইডি অফিসে দুদকের অভিযান

রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি Read more

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক
১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক

বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেছেন।শনিবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন