পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান করছি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।মঙ্গলবার (২২ জুলাই) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।পোস্টে নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানের শরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ, আন্দোলন হবে, হওয়া দরকারও বটে। তবে যেকোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জনে খেয়াল রাখুন। গণ-অভ্যুত্থানের অংশীজনদের মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাতে আছে ১৬ বছরের লুটপাট ও বৈধ-অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থ এবং প্রতিবেশীসহ ফ্যাসিবাদকে সমর্থনকারী দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী।’পোস্টের শেষে তিনি সবার জন্য দোয়া চেয়ে বলেন, ‘হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ-আপদ থেকে হেফাজত করুন, বাংলাদেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি Read more

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 
কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় Read more

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি Read more

ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার
বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তথেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শুক্রবার (২ মে) Read more

কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম
কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজীগঞ্জ-বাতিরঘাট সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শেষ হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন