রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুলে শিক্ষামূলক বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি নিহত হন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, কিন্তু তা আর বাস্তব হলো না।সোমবার রাতে তানভীরের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মির্জাপুরে নেওয়ার পথে নতুন আরেকটি দুর্ঘটনা ঘটে। লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মহাসড়কের সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তানভীরের এক স্বজন আহত হন।ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও কাছাকাছি দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করেন এবং অন্য একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্সটি মৌচাক এলাকায় এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পরে সেনাবাহিনীর সহায়তায় দ্রুত বিকল্প অ্যাম্বুলেন্সে মরদেহ পাঠানো হয়।তানভীরের অকাল মৃত্যু এবং দুর্ঘটনায় তার স্বজন আহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, ‘তানভীর ছিল অত্যন্ত মেধাবী এবং ভদ্র একটি ছেলে। তার এই অপ্রত্যাশিত মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ Read more

টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৫)

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার Read more

নার্সদের অবহেলায় গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু
নার্সদের অবহেলায় গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরোজা বেগম (৩২) নামে এক গৃহবধু মারা গেছে। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার Read more

নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন