মেহেরপুরের গাংনী উপজেলা হাডাভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ার ভ্যানচালক রহিদুল ইসলামের চার বছর বয়সী কন্যা আয়েশা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) আনুমানিক বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে পুকুরসহ নিচু জায়গা ও ছোট খাটো গর্তগুলো পানিতে ভরে গেছে। ঠিক তেমনি বাড়ির পাশের ছোট পুকুরটি পানিতে ভরপুর থাকায় আজকে আয়েশা অনাকাঙ্খিতভাবে পুকুরের পানিতে ডুবে মারা গেল। আয়েশার দাদা শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুর ধারে আয়েশা একা-একা খেলা করছিল। কোন এক পর্যায়ে এসে পুকুরের পানিতে পড়ে যায় এবং পানিতে ডুবে সে মারা যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে গিয়ে দেখে আয়েশার মরদেহ ভাসছে। পরে তার মায়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়ে মরদেহ উদ্ধার করে। কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার বছর বয়সী এই মেয়ে শিশুটির মৃত্যু খুবই বেদনাদায়ক। সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই Read more

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন Read more

বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালেরই এক স্টাফকে গ্রেপ্তার করেছে Read more

ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করেন তিনি।পাত্রী Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন