গাজীপুরে টঙ্গীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে বড় দেওড়া মুদাফা এলাকায় এঘটনা ঘটে। নিহত আলিমুল (২৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।প্রাথমিকভাবে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড বড় দেওড়া মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটির মাঠের পাশে রাস্তায় গুরুতর রক্তাক্ত অবস্থায় একটি যুবককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারানা বিনতে আনোয়ার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা
কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা

প্রেম, সম্পর্ক এবং মানবিক অনুভূতির ক্ষেত্রে একেকজনের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কিন্তু, একটি বিষয় সবসময় আলোচনায় আসে—কে বেশি দ্রুত Read more

ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা
ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা

ব্রাজিলে ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার Read more

দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম
দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার সাতমাইলে অনুষ্ঠিত হচ্ছে। পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও Read more

কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- Read more

সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন