নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২১ জুলাই) নোয়াখালী জেলা দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম এবং কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস। অভিযানকালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা ও সংগ্রহ করেন।দুদক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহযোগী অধ্যাপক পদে ড. মো. শফিউল্লাহ নামে একজনকে নিয়োগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণীত নিয়োগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য এসেছেন। ২০২৫ সালের ২৯ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৬তম রিজেন্ট বোর্ড সভায় তাঁর নিয়োগ চূড়ান্ত করা হয়।বিশ্ববিদ্যালয়ের নথির তথ্য অনুযায়ী, ড. শফিউল্লাহ ১৯৯৮ সালে দাখিল, ২০০১ সালে আলিম পাশ করেন। এরপর ২০০৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এলএল.বি (অনার্স) (সিজিপিএ ৩.২৮) এবং ২০০৯ সালে এলএল.এম (সিজিপিএ ৩.৫৮) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে আইনে এম.এস.এস (সিজিপিএ ৩.৫৮) ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৪ বছর ৫ মাস ১৫ দিনের শিক্ষকতা করার অভিজ্ঞতা সহ সিনিয়র লেকচারার এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।আনিত অভিযোগের মধ্যে রয়েছে, ড. মো. শফিউল্লাহকে সহকারী অধ্যাপক হিসেবে গণ্য করে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া। এছাড়াও ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, যথাযথ নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা একাডেমিক এক্সিলেন্সসহ অন্যান্য ক্রাইটেরিয়ার যাচাই করে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনেই এ নিয়োগ দেয়া হয়েছে।অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে, প্রয়োজনে পরবর্তীতে আরও ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়
নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন অফিসসমূহে ০৭টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট রাত ১১টা Read more

মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন
মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখা।বৃহস্পতিবার (২২) সকালে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Read more

সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে Read more

বিমানবন্দরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট
বিমানবন্দরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন