রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের কলেজ ক্যাম্পসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন। এসময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এত বড় দুর্ঘটনা ঘটলো—কেউ দায় নিচ্ছে না। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এ অবিচারের বিচার চাই।শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে—  ১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (মঙ্গলবার সকাল ৮টা) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় Read more

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী
‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দিন দুয়েক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ করে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করেছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার Read more

সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!
সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র Read more

ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল

ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার Read more

কোটালীপাড়ায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা
কোটালীপাড়ায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা। সম্প্রতি একটি চোরাই ট্রলার জিলাল সিকদার নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন