চলতি বছর রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন করেছে ফিলিস্তিন। ২০২৫ মৌসুমে দেশটিতে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা গত বছরের ২২ হাজার টনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি ফিলিস্তিনের খেজুর উৎপাদন মূল্যায়ন বিষয়ক সর্বোচ্চ কমিটি বলেছে, টানা ২১ দিনের মাঠ পর্যায়ের সমীক্ষার পর এই হিসাব চূড়ান্ত করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, ৮৯৩টি খেজুর বাগানে মোট ৩ লাখ ৫১ হাজার গাছ রয়েছে, যার মধ্যে ৩ লাখ ২২ হাজার গাছ ফলন দিচ্ছে। নতুন করে ১২ হাজার ৩০০ গাছ এখনো উৎপাদনে আসেনি।কমিটির চেয়ারম্যান আশরাফ বারাকাত জানান, খেজুর খাত এখন ফিলিস্তিনের অন্যতম কৌশলগত কৃষি সম্পদে পরিণত হয়েছে। সরকার, বেসরকারি খাত ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় উৎপাদন এবং রপ্তানিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে।ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় জানায়, গত বছর তারা ৩৫টিরও বেশি দেশে ১৬ হাজার টন খেজুর রপ্তানি করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে ‘ফিলিস্তিনি খেজুর’ একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে।মূল্যায়ন কমিটিতে কৃষি মন্ত্রণালয়, আর্থিক নিয়ন্ত্রণ দপ্তর, কৃষক ইউনিয়ন, খেজুর চাষি সমবায়, জেরিকো ও জর্ডান উপত্যকা প্রশাসন এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজারেও ফিলিস্তিনি খেজুরের চাহিদা বেড়েছে। উচ্চমান বজায় রাখতে সরকারের নজরদারি ও প্রশিক্ষণ কর্মসূচিও জোরদার করা হয়েছে।আশরাফ বারাকাত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসা করে জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা যে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করেছেন, তা এই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।তথ্যসূত্র : সাদানিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী Read more

সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ
আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ

২০২৪ সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে আন্দোলনের সেই Read more

চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ
চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের শক্ত দাবিদার হিসেবে মাঠে আছেন ডাকসুর সাবেক সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন