রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২১ জুলাই) বিকেলে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। জানা যায়, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যান্টিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে।  নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’ বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ  যুবদল নেতা  গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ও নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা (৪৪) Read more

বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস Read more

কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে Read more

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১
গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান
সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান

নারায়ণগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা পঁচা-বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়।মঙ্গলবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন