বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ পাননি। সোমবার (২১ ‍জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক অগ্নিদগ্ধকে নেয়া হচ্ছে।বিকেল ৫টা পর্যন্ত খবর অনুযায়ী, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫০ জনকে নেয়া হয়েছে। বেশ কয়েক জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা

টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন গোড়াইল গ্রামের ৪ শিক্ষার্থী। শুক্রবার (১১ এপ্রিল) Read more

মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের লাশ মিললো ছোট ভাইয়ের ঘরে
মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের লাশ মিললো ছোট ভাইয়ের ঘরে

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ Read more

এক চিলতে শুকনো জায়গা নেই, চারিদিকে জল থৈ থৈ
এক চিলতে শুকনো জায়গা নেই, চারিদিকে জল থৈ থৈ

চারিদিকে শুধু পানি আর পানি। ডুবে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ, সবজি ক্ষেত। বর্ষার পানিতে চতুর্দিক শুধু থৈ থৈ করছে। এক Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি Read more

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন