সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নির্ধারিত কোনো ফাইনাল নেই। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে যে দলের পয়েন্ট বেশি হবে তারাই চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে বাংলাদেশের অর্জন ১৫ পয়েন্ট এবং নেপালের ১২ পয়েন্ট।সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। দুই দলের পয়েন্ট বিবেচনায় আজকের এ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় সমীকরণ বলছে, এ ম্যাচটি ড্র হলেই শিরোপা জিতবে বাংলাদেশ। তবে নেপাল জয়ী হলে উভয় দলের পয়েন্ট হবে সমান ১৫। সেক্ষেত্রে বিবেচনা করা হবে প্রথমে হেড টু হেড, এরপর গোল ব্যবধান এবং সবশেষে গ্রুপের সব ম্যাচের পারফরম্যান্স। এক্ষেত্রে চ্যম্পিয়ন হতে পারে নেপাল। বাংলাদেশ কোচ পিটার বাটলারের কৌশলের সবচেয়ে বড় দিক হল গোছানো ফুটবল এবং দ্রুত আক্রমণে যাওয়া। এ ম্যাচেও কৌশলে কোনো পরিবর্তন আনতে চাইছেন না তিনি। নেপালকে হারিয়েই মেয়েদের নিয়ে শিরোপা উৎসব করতে চান তিনি।নেপালের বিপক্ষে অলিখিত ফাইনাল নিয়ে দেশের এক শীর্ষ গণমাধ্যমকে বাটলার বলেছেন, ‘‎নেপাল শক্ত প্রতিপক্ষ। তাদের সঙ্গে শেষ কয়েকটি ম্যাচের মতো খেললে হবে না। আমরা সেরা দলটাই নামাব। যতটা সম্ভব আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। আক্রমণই হবে আমাদের মূল অস্ত্র।’এদিকে ছেড়ে কথা বলবে না নেপালও। টুর্নামেন্টে ভারত না থাকায় নেপালের শিরোপা জয়ে সবচেয়ে বড় বাঁধা বাংলাদেশ। এটি টুর্নামেন্টের শুরু থেকেই অনুমান করা হয়েছিল। টুর্নামেন্টের গ্রুপ পর্বের অন্য ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোল ব্যবধানে হার ছাড়া বাকি সবক’টি ম্যাচে জিতেছে নেপাল। এখন পর্যন্ত সব মিলিয়ে এই টুর্নামেন্টে নেপাল প্রতিপক্ষকে দিয়েছে ৩০টি, খেয়েছে চারটি। টুর্নামেন্টে দলটির গোলপার্থক্য ‍+২৬। অন্যদিকে বাংলাদেশ ২৪ গোল দেওয়ার পাশাপাশি খেয়েছে চারটি, গোলপার্থক্য ‍+২০। ফলে শেষ পর্যন্ত গোল ব্যবধানের সমীকরণে ম্যাচ পৌঁছালে চ্যাম্পিয়ন হবে নেপালই। তবে বাংলাদেশের জন্য স্বস্ত্বির খবর হলো, এ ম্যাচে বাংলাদেশের কোচ বাটলার পূর্ণ শক্তির একাদশ নামাতে পারেন। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ফিরছেন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, যিনি গত আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক অপরাধ Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

নীলফামারীতে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় যুবকের মৃত্যু
নীলফামারীতে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমারে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের সময় মসজিদে মো. সাজু ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন