শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার মাঝিরবাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।আটক পুলিশ সদস্যের নাম আল আমিন দিপু। তিনি নড়িয়া থানায় কনস্টেবল পদে কর্মরত। অপর যুবকের নাম আসাদ হোসেন (১৮), যিনি বৈশাখীপাড়া এলাকার বাসিন্দা এবং কামাল হোসেনের ছেলে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কিছু মানুষ এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা বলেন, ‘ঘটনার পরপরই কনস্টেবল আল আমিন দিপুকে থানা থেকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’স্থানীয়দের এমন তৎপরতা এবং সাহসিকতা সমাজে সচেতনতা বৃদ্ধির একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও শুদ্ধি অভিযান জোরদারের দাবি উঠেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক
ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাংলাদেশি Read more

‘হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে’ – বাংলাদেশকে আইসিসি
‘হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে’ – বাংলাদেশকে আইসিসি

এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু Read more

কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।বুধবার Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আ.লীগ নেতা সমাজচ্যুত
সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আ.লীগ নেতা সমাজচ্যুত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত Read more

‘মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে’
‘মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে’

‘মুক্তিযুদ্ধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রিয় শ্লোগান ছিলো "তোমার আমার ঠিকানা, পদ্মা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন