শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমরা শাপলা প্রতীক চেয়েছি। শাপলা প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই।’আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।সারজিস বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দায়সারাভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না।’অন্যান্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইয়ে হতাহতদের বিচারসহ অন্যান্য দাবিতে যারা একমত হবে, তাদের সঙ্গে জোট করতে আমাদের আপত্তি নেই।’এর আগে টাঙ্গাইলে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।এ সময় আরও উপস্থিত ছিলে- এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল এবং কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে Read more

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা সক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন