গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।সোমবার (২১ জুলাই) সকালে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।কালিয়াকৈর থানার এসআই তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা পিকনিক স্পটের সামনে অজ্ঞাত ওই নারীর মরদেহটি দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স (৩০) বলে জানিয়েছে পুলিশ। পরনে সেলোয়ার কামিজ রয়েছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই তাইফুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহটি গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর মহোৎসব
গাংনীর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর মহোৎসব

মেহেরপুরের গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়মের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকেরা। প্রায় ২৪ থেকে ২৫ বছরের মধ্যে একটি Read more

হাসিনা ও তার দোসরদের লুটপাটের তদন্ত করতে হবে: সারজিস
হাসিনা ও তার দোসরদের লুটপাটের তদন্ত করতে হবে: সারজিস

বাংলাদেশকে খুনি হাসিনা ও তার দোসররা যে লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে অন্তঃসারশূন্য করেছে, সেগুলো তদন্ত করে বের করা হোক।বুধবার (২৩ Read more

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!
ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন