হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন।এদিন আদালতে তোলার সময় সুমন বলে, ‘দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা।’এদিন ১০টা ৮ মিনিটের দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর শুরু হয় গ্রেফতার দেখানো বিষয়ে শুনানি। শুনানির শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়।মামলার সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোঁড়া রাবার বুলেট তাঁর হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আছেত। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।গত ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়। পরদিন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সংঘর্ষের মধ্যে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এপার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী Read more

নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু

জাতীয় নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।সোমবার Read more

কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার Read more

মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চাঁদপুর-গোভনীয়া সড়কের বেইলি ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন