মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) রাতে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথবাহিনী। এ অভিযানে আটক হন মাদক ব্যবসায়ী মো. আলী (৬৩)। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয় ধলু পোদ্দারকে (৫২)। আর ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয় মো. জিহাদুল ইসলাম (২২) ও মো. মানজারুলকে (২৫)।শনিবার (১৯ জুলাই) দুপুরে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ওসি আনিসুর বলেন, ‘আমরা এ এলাকাকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তা প্রয়োজন।’এছাড়া মাদক নির্মূলে সকলকে এক হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে প্রত্যেকটি পরিবারকে আরও বেশি সচেতন হওয়া জরুরি। কারণ তাদের সন্তানেরা যাতে মাদকের পথে অগ্রসর না হতে পারে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন
খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন

কীর্তখোলা সংলগ্ন (বেলতলা) খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার (১৩ Read more

‘ভারতের কার্গো রুট বন্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রপ্তানিকারকরা’
‘ভারতের কার্গো রুট বন্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রপ্তানিকারকরা’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারতের একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ী মহলের উদ্বেগ-উৎকণ্ঠার খবর Read more

ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ
ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ

নড়াইলে তেল না পেয়ে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) হত্যার ঘটনায় জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন