প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা ৪৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা স্টেশন ছেড়ে গিয়েছে।রাত ১২ টার দিকে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকাত আলী বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৯ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেল স্টেশনের আউটারে ট্রেনটি লাইনচ্যুত হয়।রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর স্টেশন আউটারে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার সময় পয়েন্টের মুখে ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো যাত্রী হতাহত হননি। তবে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনে আছে।অপরদিকে, ঘটনার পর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করার কথা থাকলেও রাত সাড়ে ৯ টা পর্যন্ত রিলিফ ট্রেনটি এসে পৌঁছায়নি। ফলে চট্টগ্রামগামী ওই লেনে ট্রেন চলাচল বন্ধ ছিল পাঁচ ঘণ্টা ধরে। পরে রাত সাড়ে ৯ টার পর রিলিফ ট্রেনটি এসে উদ্ধার কাজ শুরু করে।কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকাত আলী বলেন, ‘পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করেছে। পৌনে ১১ টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা স্টেশন ত্যাগ করেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ
৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ Read more

মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও Read more

বৈঠকে বসছেন মোদি, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত
বৈঠকে বসছেন মোদি, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত

কাশ্মিরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী Read more

কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক
কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক

গাজীপুরের কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে লাল মিয়া নামের এক প্রতারককে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।বুধবার (২৯ মে) দিবাগত রাত আনুমানিক Read more

শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান
শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান

শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন