‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের চিন্তা করতে হচ্ছে।’ অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এমন মন্তব্য করেছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভার পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ পালন উপলক্ষ্যে শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশ-১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।কারখানা মালিকদের ব্যাংক ঋণ দেওয়া প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, একটা ব্যাংক থেকে ৩৭ হাজার কোটি টাকা নিয়ে গেছে। তাহলে সেই ইন্ডাস্ট্রি চলবে কীভাবে? ৭-৫-১০ হাজার কোটি টাকা ঋণ। যাকেই ধরি, যেই ব্যাংককেই ধরি সর্বনিম্ন এক হাজার কোটি টাকার নিচে কারো দেনা নাই। ব্যাংক যেহেতু নতুন করে সংগঠিত হচ্ছে, ব্যাংক আর নতুন করে টাকা দিচ্ছে না। তাদের জয়গা জমি বিক্রি করে চেষ্টা করছি টাকার যোগান দিতে। কয়েক জনকে আমি পুলিশের কাছে পাঠিয়েছি। ইতোমধ্যে তাদের জায়গা-জমি বিক্রি করার মতো অবস্থা হয়েছে। এর আগে বাংলাদেশে কখনো এমনটা হয়নি।  বন্ধ কারখানা নিয়ে তিনি বলেন, যেগুলো বন্ধ হয়েছে বা যেগুলো খারাপ অবস্থায় আছে সেগুলো বিজিএমইএর মেম্বার। তাদেরকে বলতে হবে বিজিএমইএ কী করবে। এতো দিন বিজিএমইএ ছিল না। এই জন্য শ্রম মন্ত্রণালয় এটার সঙ্গে জড়িত ছিল। যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে পরিচালিত করার ব্যবস্থা করা হচ্ছে। যেমন ধরুণ বেক্সিমকো পরিচালনার জন্য বিদেশি কিছু সংস্থা বাংলাদেশে আছে। এর মধ্যে তারা হয়তো আলোচনা করে অনেক দূর এগিয়ে গেছে। তারা যদি অনুকূলে থাকে, তারা কারখানাটি পরিচালনা করবে।শ্রমিকদের উদ্দেশ করে উপদেষ্টা বলেন, যারা বেকার হয়ে গেছে তাদের টাকা-পয়সা দেওয়া হয়েছে। কোনো শ্রমিককে বেকার করা আমার কাজ না। একটা শ্রমিক যদি কাজ না পায়, সে তো একা নয়। তার সঙ্গে তার পরিবার জড়িত, তার বাচ্চারা জড়িত তার স্ত্রী জড়িত। আমরা চেষ্টা করছি তারা যাতে কোনো ভাবেই বেকার না হয়।এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ স্থানীয় প্রশাসন এবং শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। মাঠ Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, Read more

কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ
কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ৮২ শতাংশ জমি জবর দখল হয়ে গেছে। আর এই দখল চলছে মহানগরীর Read more

১৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা
১৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা

আগস্ট মাসের ১৭ দিনেই এক বিলিয়ন ডলারের বেশি (১৬১ কোটি ৯০ হাজার ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি Read more

সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি
সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন