নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় এবং একজনকে কুপিয়ে গুরুতর আহত করে।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী দশবাড়ি গ্রামে।ভুক্তভোগীরা জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই গ্রামের আব্দুল আলিমের বাড়িতে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় আব্দুল আলিমের ছেলে মাওলানা হাবিবুর রহমান বাধা প্রদান করলে তাকে কুপিয়ে নগদ টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। স্বজনরা আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।পরে ডাকাতদল একই গ্রামের ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুলের বাড়িতে হানা দিয়ে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। জহিরুল জানান, ২০/২৫ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র এবং পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে সবকিছু লুটে নেয়। তারা যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করলে আতঙ্ক সৃষ্টির জন্য ডাকাতরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালায়।আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

হাটহাজারীতে আবারও ডাকাতির ঘটনা, সেনাসদস্য গুলিবিদ্ধ
হাটহাজারীতে আবারও ডাকাতির ঘটনা, সেনাসদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে ফের সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার Read more

ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা
ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন