ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় দুপুরে দেশটির মুলভেনো লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়।নিহত শিশু ইতালি প্রবাসী আবুবক্কর সিদ্দিকের ছেলে আব্দুস সামাদ রাউফ। সে ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় বাসিন্দা মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।এদিকে খবর পেয়ে ইতালি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে মুমূর্ষু অবস্থায় রাউফকে উদ্ধার করে। দ্রুত হেলিকপ্টারে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ইতালি প্রবাসী ও নিহত শিশুর প্রতিবেশী সজীব আল হুসাইন।এ দিকে মৃত্যুর খবর ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় কিশোর রাউফের দাদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, প্রায় ২০ বছর যাবত ইতালি বসবাস করছে আবুবক্কর সিদ্দিক। বিয়ের পর স্ত্রী ও সন্তানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তাদের পরিবারের দুটি ছেলে সন্তান রয়েছে।আব্দুস সামাদ রাউফ তাঁদের বড় ছেলে। সে ইতালির ভেনিস শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবা আবুবক্কর সিদ্দিক ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।এ বিষয়ে ইতালি প্রবাসী ও নিহত শিশুর প্রতিবেশী সজীব আল হুসাইন বলেন, ‘আমরা ইতালির ভেনিস মেসরে শহর থেকে একাধিক পরিবার পিকনিকে জন্য ইতালির মুলভেনো লেকের পাড় এলাকায় যাই। দুপুরে খাওয়া-দাওয়া শেষে সবাই যার যার মতো করে পরিবার নিয়ে লেকের পানিতে গোসল করতে নামে। শিশু রাউফের পরিবারও গোসলের জন্য পানিতে নেমেছিল। কিন্তু রাউফ তখন খেলাধুলা করছিল। হঠাৎ আমরা শুনি রাউফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভেবে ছিলাম সে হারিয়ে গিয়েছে। পুলিশকে খবর দিলে তারা এসে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে পরে সন্দেহ হলে সেই এলাকার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে লেকের পানি থেকে মুমূর্ষু অবস্থায় শিশু রাউফকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু রাউফের মৃত্যু হয়। আমরা ইতালিতে বসবাসকারী প্রবাসীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মরদেহ দেশে নিবেন নাকি ইতালিতে দাফন করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি’ বলে জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ

সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় সাতক্ষীরার Read more

শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক Read more

বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ
বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ

রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার Read more

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার
মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের পাশে একটি গার্মেন্টস এক্সেসরিজের অফিস থেকে ইমরান হোসেন আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে Read more

পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন