কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২১ লাখ টাকার অবৈধ পণ্য। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৮ থেকে ১৯ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার ও আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তারা এসব পণ্য আটক করে।বিজিবি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো মালিকানা ছাড়া পড়ে থাকা অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০টি স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও পণ্যের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার Read more

উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার
উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (৭ Read more

পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু'পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) নামে আরো একজন Read more

চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার
চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন