চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে অশোভন টিকটক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কলেজ চলাকালীন সময় কিংবা বন্ধের পরে শিক্ষার্থী ও কিছু বহিরাগতরা মাঠে সংগীত ও নৃত্যের ছলে আপত্তিকর ভিডিও তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।এই ধরনের কর্মকাণ্ড নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের পোশাক ও আচরণ শৃঙ্খলার পরিপন্থী। স্থানীয়রা বলছেন, এসব ঘটনার ফলে কলেজের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দে জানান, ‘আমরা ইতিমধ্যে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছি। সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা গতরাতে অবগত হয়েছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে দুই শিক্ষার্থীকে শনাক্ত করা গেছে। আগামীকাল কলেজ চলাকালীন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’একাধিক শিক্ষার্থী জানান, কিছু ছেলে-মেয়ে এবং বাইরের লোকজন কলেজ মাঠের পরিবেশ নষ্ট করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা অস্বস্তি ও অপমানবোধ করছেন। তাদের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, যাতে ভবিষ্যতে এমন কিছু না ঘটে।জান্নাতুন নাহার নামের এক ছাত্রী বলেন, ‘প্রতিদিন ক্লাসে আসার সময় দেখি কয়েকজন ছেলে মোবাইল ক্যামেরা সেট করে ভিডিও বানাচ্ছে। তারা কলেজের ইউনিফর্মেই এসব করছে। বিষয়টি অত্যন্ত বিব্রতকর। কর্তৃপক্ষের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।’এক অভিভাবক জানান, ‘আমরা সন্তানদের সুশিক্ষা দেয়ার আশায় কলেজে পাঠাই। কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিপথে যাবে। আমরা চাই প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।’স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা নুর শাহেদ খান রিপন বলেন, ‘আমরা দলীয়ভাবে বিষয়টি যাচাই করে দেখেছি—ছেলেটির সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমাদের পক্ষ থেকে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে এর সমাধানের পথ খুঁজে দেখব। পাশাপাশি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার ভালো-মন্দ দিক সম্পর্কে সচেতন করব।’শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন রাকিব জানান, ‘বিষয়টি জানার পর আমরা অভিযুক্ত ছাত্রের সঙ্গে কথা বলেছি, তবে মেয়েটির সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে কলেজের ফেসবুক গ্রুপে একটি নোটিশ দিয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। আমরাও দেখছি রবিবারের মধ্যে কোনো সমাধান আসে কি না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় আজ বিদ্যুৎ থাকবে না। শনিবার Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়

দু’দিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের আকাশ। সর্বশেষ গত শুক্রবার সূর্যের দেখা মিললেও এরপর টানা কয়েক দিন ধরে Read more

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তর অঞ্চলের Read more

নিখোঁজের ১২ বছর পর ঘরে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আমিরুল
নিখোঁজের ১২ বছর পর ঘরে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আমিরুল

১২ বছর আগে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বাবাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যান আমিরুল ইসলাম। তখন তার বয়স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন