ইরানে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।বুধবার (২৪ জুলাই) তাফরানের কাছে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।একটি সূত্র জানায়, বেলুচিস্তান প্রদেশের চাগাই বিভাগের মাসকিল এলাকা দিয়ে বাংলাদেশিরা ইরানে প্রবেশের চেস্টা করেন। নির্জন ওই এলাকাটি দিয়ে পাকিস্তান থেকে অনেকেই ইরানে যান।যেসব বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা গত জুন এবং চলতি জুলাইয়ে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেন। কিন্তু কোনো বৈধ কাগজ ও ছাড়পত্র ছাড়া তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন।পাক সংবাদমাধ্যম সামা টিভি জানায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা দলবদ্ধ হয়ে ইরানের ঢোকার চেষ্টা করেন। তখন তাদের থামান নিরাপত্তারক্ষীরা। ইরানে যাওয়ার কাগজপত্র চাইলে তারা সেগুলো দিতে ব্যর্থ হন।এক নিরাপত্তা কর্মকর্তা জানান, “৩৩ জনের সবাইকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা কোনো মানবপাচার চক্রের সদস্য হতে পারেন। যারা সীমান্ত এলাকায় কার্যক্রম চালান।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে Read more

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী Read more

চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (রোববার), বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন