পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ। সেই সঙ্গে ‘শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত’ বলেও উল্লেখ করেন তিনি।শুক্রবার (১৮ জুলাই) লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর সামা টিভির। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প এবং কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।মরিয়ম নওয়াজ পোশাক খাত এবং ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত।তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। মরিয়ম আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশকে বিশ্বমানের ল্যাবরেটরি এবং অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করতে পারে।মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজের জন্য বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে পারস্পরিক আস্থার লক্ষণ বলে অভিহিত করেছেন। এছাড়া মুখ্যমন্ত্রী লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠারও সমর্থন করেন এবং এক-জানালা ব্যবসা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।তিনি আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশের ভিশন ২০৩০ ‘প্রথম নারী’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সময় বাংলাদেশি হাইকমিশনার মরিয়ম নওয়াজের কল্যাণমূলক উদ্যোগ এবং প্রদেশে উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

ডাকসুর ফলাফল কখন, জানালেন রিটার্নিং অফিসার
ডাকসুর ফলাফল কখন, জানালেন রিটার্নিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার Read more

গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু
গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু

আন্তর্জাতিক ফুটবলে ধুকতে থাকা ব্রাজিল দলকে ‘জাদুর কাঠি’ দিয়ে আমূল বদলে দেবেন কার্লো আনচেলত্তি। কার্লোর নেতৃত্বে প্রথম ম্যাচ থেকেই এই Read more

লালমাইয়ে দুর্ঘটনার পর ঘুম ভাঙলো প্রশাসনের, সড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা
লালমাইয়ে দুর্ঘটনার পর ঘুম ভাঙলো প্রশাসনের, সড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা

কুমিল্লার লালমাইয়ের ফয়েজগঞ্জ বাজার এলাকায় চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক। Read more

বগুড়ায় ঐতিহ্যবাহী ‘কেল্লাপোশী মেলা’ শুরু
বগুড়ায় ঐতিহ্যবাহী ‘কেল্লাপোশী মেলা’ শুরু

মাঠের ধান কাটা শেষ। ধানগাছের কান্ডে পুনরায় গজিয়েছে কচি পাতা। সেগুলো দক্ষিণা বাতাসে দুলছে। এই নতুন পাতার মতোই এখানকার মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন