ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব কিংস। মঙ্গলবার (৩ জুন) গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল।টুর্নামেন্টের ১৮ বছরের ইতিহাসে দুই দলই কখনও শিরোপা জেতেনি। ফলে আইপিএল এবার পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। এটি পাঞ্জাব কিংসের দ্বিতীয় ও ব্যাঙ্গালুরুর ৪র্থ ফাইনাল।আইপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলেছে দু’দল। দুই দলের মধ্যে এক দল পাবে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ, মাতবে স্বপ্নপূরণের উৎসবে, আরেক দল পাবে আরও একবার হৃদয়ভঙ্গের স্বাদ।দুই দলই ধরে রেখেছে আগের ম্যাচের একাদশ। ফাইনালের জন্য আনেনি কোনো পরিবর্তন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াচ্ছে আইপিএলের ফাইনাল ম্যাচ।একনজরে দুই দলের একাদশ:পাঞ্জাব কিংস: প্রিয়ানশ আরিয়া, জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ভাদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাখ, কাইল জেমিসন, আর্শদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক Read more

মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক
মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক

মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) বিকেল ৪ Read more

কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস যেন দালালদের ঘুস-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।কোন রাখঢাক ছাড়াই চলছে ঘুসের লেনদেন।দালাল ছাড়া এখানে হয় না কাজ,এমনকি Read more

প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ
প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হয়রানির অভিযোগ Read more

তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে
তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে

তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের Read more

পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন