নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে ওই আগুন দেয়া হয়। তবে কারা এর সাথে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। পথযাত্রার আয়োজকরা জানান, কর্মসূচিকে দুদিন আগে থেকেই পাড়া-মহল্লায় মাইকিংসহ নানা প্রচার প্রচারণা চালানো হয়। এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীদের ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। সরকারি তোলারাম কলেজের প্রবেশপথে কলেজ রোড চত্বর, চাষাড়া মোড় ও মন্ডলপাড়া তোরণ নির্মাণ করা হয়।তবে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কলেজ রোড চত্বরে তোরণে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানান এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার যুগ্ম সম্বনয়কারী আহমেদ তনু। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে গেলেও কাউকে আটক কতে পারেনি। এ ঘটনার পর থেকে উদ্বিগ্ন আয়োজকরা।এনসিপির যুগ্ম সদস্য সচিব আল আমিন বলেন, মুন্সিগঞ্জে কর্মসূচি শেষে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে পথযাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। কর্মসূচির ১৮তম দিনে প্রথমে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি বি-বি রোডের নিতাইগঞ্জ থেকে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে বিজয় স্তম্ভের সামনে ট্রাকে ভ্রাম্যমাণ মঞ্চ পথসভার বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ আরো অনেকে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথযাত্রাসহ কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সড়ক-মহাসড়ক ও সভাস্থলে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তোরনে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। যারা এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ Read more

অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন