মঙ্গল গ্রহ থেকে আসা একটি বিশাল পাথরের খণ্ড ৫৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা।বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটিতে বিক্রি হয়েছে এনডব্লিউএ ১৬৭৮৮ নামের পাথর খণ্ডটি।পাথরখণ্ডটির ওজন ২৫ কেজি, রং লালচে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ২০২৩ সালে সৌরজগতে এলোমেলোভাবে ঘুরতে থাকা একটি গ্রহাণুর সঙ্গে মঙ্গল গ্রহের সংঘর্ষ হয়। এতে মঙ্গলের ভূখণ্ড থেকে পাথর খণ্ডটি ভেঙে মহাকাশে মুক্ত হয়ে যায় এবং পৃথিবীর দিকে আসতে থাকে। ওই বছরই নভেম্বরে উল্কা আকারে নাইজারের সাহারা মরুভূমিতে পতিত হয় পাথরটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মঙ্গল থেকে মুক্ত হওয়ার পর ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পতিত হয়েছে পাথরটি।এর আগেও বিভিন্ন সময়ে উল্কা আকারে মঙ্গল থেকে পাথরখণ্ড পৃথিবীতে পতিত হয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র তথ্য অনুসারে, বর্তমানে পৃথিবীতে মঙ্গল থেকে আসা মোট ৪০০টি পাথর বা পাথরের খণ্ড রয়েছে। তবে এই পাথরটির আকার সবচেয়ে বড়। এমনকি আকার আয়তনে মঙ্গল থেকে আসা দ্বিতীয় বৃহৎ পাথরখণ্ড থেকে এটি শতকরা ৭০ শতাংশ বড় এই পাথরটি।পাথরটি যিনি কিনেছেন, তার নাম গোপন রেখেছে নিলাম আয়োজক সংস্থা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি

নিজ রাজনৈতিক দলের সদস্যদের ভোটাভুটিতে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বৃহস্পতিবার Read more

কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক
কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক

যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ মার্চ) দুপুরে Read more

মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫
ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় পৌরসভার কাজিয়াকান্দি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন Read more

চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাতায়াত করে এই পথে। নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন