বর্তমানে ‘উল্লেখযোগ্য পরিমাণে’ ভিসা দেওয়া হচ্ছে। মেডিকেল, শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় কারণে এসব ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিক্যাল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে ইত্যাদি ইত্যাদি।’তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে।এদিকে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে ভারত কিভাবে দেখছে-এমনটি জানতে চাইলে তিনি বলেন,  ‘আমাদের অঞ্চলে যেকোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন

জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক Read more

‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’
‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ পরে যেভাবে একের পর এক গোল করে দারুণ সব রেকর্ড Read more

মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা, প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা, প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে এক স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার প্রতিবাদে শিক্ষক ও Read more

নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক
নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক

নেত্রকোনার কেন্দুয়া থানায় মানব পাচারের অভিযোগে একজন চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত Read more

ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের Read more

ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট
ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট

মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন