মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি খালের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।নিহত শিশুরা হলো চাপাতলা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯), আনারুল মোল্যার মেয়ে তারিন (৮) ও সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া(৯)। তার উভয় খেলার সাথী এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া তিন কন্যা শিশু পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে। কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এবিষয়ে মহম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের শেখ- সময়ের কণ্ঠস্বর কে জানান, শনিবার দুপুরে চাপাতলা গ্রামে খালের পানিতে ডুবে তিন কন্যা শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং খোঁজখবর নেয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

দালালের ফাঁদে পড়ে ভাসানচর থেকে পালিয়ে আনোয়ারায় ৩১ রোহিঙ্গা আটক
দালালের ফাঁদে পড়ে ভাসানচর থেকে পালিয়ে আনোয়ারায় ৩১ রোহিঙ্গা আটক

দালালের খপ্পরে পড়ে ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের আনোয়ারায় এসে সেনাবাহিনীর হাতে নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গা আটক হয়েছে। আটককৃতদের মধ্যে ১৪ Read more

মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান
মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ Read more

দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন