ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১১ জন। বৃহস্পতিবার (১৭ জুলাই) শহর কর্তৃপক্ষ ও পুলিশের দুই কর্মকর্তার বরাত দিয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।বৃহস্পতিবার রাতের এই অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, আল-কুতের করনিশ হাইপারমার্কেট ভবনের বাইরের অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা রাতভর আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছুড়ছেন। একই সময়ে উদ্ধারকর্মীদের সহায়তায় মার্কেটে ছাদে আটকা পড়া লোকজনকে নিরাপদে নামিয়ে আসতে দেখা যায়।আল-কুতের সরকারি কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় মার্কেটের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।প্রদেশের গভর্নর জানান, হাইপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করা হবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে।তিনি আরও বলেন, আমরা ভবনের মালিক ও শপিং মলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।প্রসঙ্গত, ইরাকে ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায়ই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, ২০২৩ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহরের বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

৫ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানা পাচ্ছেন সাকিব
৫ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানা পাচ্ছেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এবারের আসর ঘিরে নানা প্রস্তুতি শুরু হলেও একটি প্রশ্ন ঘুরপাক Read more

প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে দেখা মেলে অটোরিকশা ও ভ্যানচালকদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর Read more

গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ
গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ

‘গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা ছিল, তারা এখনও রাজপথে আছে। কেউ যদি মনে করেন আবারও পুরোনো বন্দোবস্ত, দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন, Read more

১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে
১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে

২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেয়েছে, যা Read more

আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বেস্ট লাইফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন