গ্লোবাল সুপার লিগে হোবার্ট হারিকেন্স কে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের এ জয়ে বড় অবদান রেখেছেন শেমরন হেটমায়ার। এদিন ফাইনালে উঠতে হোবার্টের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না গায়ানার। আর এ লড়াইয়ে দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। আগে ব্যাট করে ১২৫ রানে শেষ হয় হোবার্টের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪২ রানে ৩ উইকেট হারায় গায়ানা। দলের এমন বিপদে হাল ধরেন হেটমায়ার। এদিন তিনি খেলেছেন ঝোড়ো এক ইনিংস। মাত্র ১০ বলে ৩৯ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৫টি ছক্কা ও ১টি চার।বিশেষ করে ইনিংসের ১০তম ওভারটি ছিল নাটকীয়। ফিন অ্যালেনের করা সেই ওভারে একাই ৩২ রান তুলে নেন হেটমায়ার। ওভারের প্রথম বলেই লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান হেটমায়ার। দ্বিতীয় বলেও একই জায়গায় মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং পাননি। লং অনে থাকা ফিল্ডার ওডিন স্মিথের হাতে ক্যাচ উঠলেও তিনি তা ফসকে দেন—বল গিয়ে পড়ে বাউন্ডারির ওপারে। রক্ষা পেয়ে যেন আরও মরিয়া হয়ে ওঠেন হেটমায়ার।তৃতীয় বলে লং অফের উপর দিয়ে মারেন আরেকটি ছক্কা। চতুর্থ বলে বল উড়িয়ে পাঠান মিড উইকেটের ওপর দিয়ে—ফলাফল আবার ছক্কা। পঞ্চম বলে নেন দুটি রান। আর ষষ্ঠ বলটিও একই অঞ্চল দিয়ে ছক্কায় রূপ দেন এই বাঁহাতি ব্যাটার।হেটমায়ারের এমন ইনিংসে ভর করে ২১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে গায়ানা।গ্লোবাল সুপার লিগের ফাইনালে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

বিমান আকাশে কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি

চলতি বছরে পবিত্র হজ পালন শেষে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেনে আরো ২৬ হাজার ১০৯ Read more

কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা
মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা

২০২৪-২৫ মৌসুমে ইনজুরি জর্জরিত দল নিয়ে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার ২০২৫-২৬ মৌসুম শুরুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন