গোপালগঞ্জে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধাদের উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় ভবানীগঞ্জ গোডাউন মোড়ের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু, কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম আলী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ. মজিদ খাঁন, গোলাম মুর্তজা, সদস্য আবুল হোসেন, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌরসভার আমীর শহিদুজ্জামান মীর, বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি নাদিম মোস্তফা, শিবির সদস্য আতাউর রহমান প্রমুখ। এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামী ও শিবিরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘জুলাই যোদ্ধাদের উপর নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হামলাকারীরা অস্ত্রধারী। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই সকল অস্ত্র উদ্ধার করা হোক। আওয়ামী সন্ত্রাসীদের হাতে অস্ত্র মানে কেউ নিরাপদ না। তারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশের সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচার করা হোক। গোপালগঞ্জ আলাদা কোন রাষ্ট্র না। বাংলাদেশেরই একটি অংশ। তাই তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের উপর হামলা মেনে নেয়া যায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দেয়া হোক। বাংলার মাটিতে কোন অস্ত্রধারীর স্থান হবে না। দেশ থেকে অনিয়ম, দুর্নীতি, ফ্যাসিবাদী দূর করতে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির Read more

ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস Read more

ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটাররাও যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও Read more

শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!
শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলেজগুলোর জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। Read more

ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে । এসব হামলায় পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন