নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কাশির সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারণে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। তিনি বিজ্ঞপ্তিতে আরো জানান, বুধবার (১৬ জুলাই) ভোরে উপজেলার পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। সীমান্তে গরু/মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে Read more

সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি
সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ Read more

আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসন সংকট নিরসনে খালেদা জিয়া হল এবং বিভিন্ন হলের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত বর্ধিত অংশের নির্মাণকাজ Read more

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

শরীয়তপুরে নাজমা হত্যার আসামি গ্রেপ্তার
শরীয়তপুরে নাজমা হত্যার আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন