চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়।’মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করে কিছু কুচক্রী মহল বিএনপিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তারা এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান তৈরির জন্য আওয়ামী লীগের কর্মীদের অন্তর্ভুক্ত করছে। এসব কুচক্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামীতে বিএনপি এসব চক্রান্তকারী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করবে।’সমাবেশে তিনি আরও বলেন, গোপনে তৎপর কিছু গুপ্ত সংগঠন দেশে অরাজকতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ বিনষ্টে ভূমিকা রাখছে। তারা শহীদ জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এসব অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতার অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটারে ‘অস্মার্ট’ ব্যর্থতা
চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটারে ‘অস্মার্ট’ ব্যর্থতা

ডিজিটালাইজেশনের স্বপ্নে বিভোর হয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীকে যখন স্মার্ট মিটারের আশ্বাস দিয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে আধুনিকতার আড়ালে অনিয়ম Read more

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়কে শিক্ষকের মৃত্যু
আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়কে শিক্ষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার
দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার

সরকারি বিভিন্ন দফতরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন