খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল টিম।সেনাবাহিনী সূত্রে জানানো হয়, গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে এসব বিদেশী মদ জব্দ করা হয়।এ সময় সেনাবাহিনীর অভিযানে বিয়ার ১৪২ ক্যান, হুইস্কি ৩৮ বোতল, ভদকা ৫ বোতল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।অভিযান শেষে জব্দকৃত এসব বিদেশী মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় সেনাবাহিনী সূত্রটি। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু
গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। Read more

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই।বুধবার (৯ জুলাই) সামাজিক Read more

নরসিংদীতে ফোন করে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা
নরসিংদীতে ফোন করে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর পলাশে অবস্থিত নিজ বাড়ি থেকে ফোনে মাধবদী ডেকে নিয়ে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন