বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ রোডের বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমাদের দলের নামে কোন নেতাকর্মী যদি প্রকাশ্যে কিংবা গোপনে চাঁদাবাজি করে তাকে আইনপ্রয়োগকারীর হাতে তুলে দেয়ার আগে সাংগঠনিকভাবে আমরা তার বিচার করবো।খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এই আলফাডাঙ্গাতে অনেক নীরব চাঁদাবাজি হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আমরা যদি চাঁদাবাজি, নৈরাজ্য, দালালির হাত থেকে মানুষকে রক্ষা করতে না পারি, তাহলে মানুষ কি আমাদের ভোট দিবে? তাই ভোট পাওয়ার জন্য আমাদের চরিত্র সংশোধন করতে হবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অকারণে কেউ থানায় যাবেন না। কেউ দালালি করবেন না। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ সিকদার ও ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা হাসিবুল হাসান হাসিব প্রমুখ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ Read more

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষ Read more

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা
যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা

যশোরের মণিরামপুরে শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ডা. রাফসান জানির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) কলেজছাত্রী Read more

আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে Read more

নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২
নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

নাটোরের যাত্রীবাহী বাস, সিএনজি ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন  আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন