অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ এ খবর নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে আটক করা হয়েছে। টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘শুধু রাজনৈতিক বিবেচনায় নয়, বিভিন্ন অপরাধের ভিত্তিতে ৩৭ জনকে আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’ টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় টঙ্গী পশ্চিম থানায় ২৩ জনকে আটক করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ২, একদিন পর বিয়ের কথা ছিল মেয়ের
তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ২, একদিন পর বিয়ের কথা ছিল মেয়ের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চোর সন্দেহে গণপিটুনিতে রূপলাল (৪৩) ও প্রদীপ দুইজন নিহত হয়েছেন। রূপলাল উপজেলার সয়ার Read more

নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের
নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে Read more

সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী
সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী

সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় এক নারী। সাইদা Read more

প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী Read more

বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র! আটক ৩ নারী
বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র!  আটক ৩ নারী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন