সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় এক নারী। সাইদা হুমাইরা আমরিন নামের ওই নারী ভারতের হায়দরাবাদের বাসিন্দা। খবর এনডিটিভির। জানা গেছে, ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি বাসার বাথটাবে সন্তানদের চুবিয়ে হত্যা করেন।নিহত শিশুরা হলো সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছরের ছোট ভাই ইউসুফ আহমেদ। কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। তবে ঠিক কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

পরীক্ষা শুরু আগেই ভাইরাল ছবি, কেন্দ্র সচিব বললেন ‘ভুল বোঝাবুঝি’
পরীক্ষা শুরু আগেই ভাইরাল ছবি, কেন্দ্র সচিব বললেন ‘ভুল বোঝাবুঝি’

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে Read more

পাঁচ মাস পর পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
পাঁচ মাস পর পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ মাস থাকার পর চার নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। শনিবার (৯ আগস্ট) স্পেসএক্স ক্যাপসুলে করে তারা Read more

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা
বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই Read more

যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে
যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে

বিবাহিত জীবন মানেই শুধু একসঙ্গে থাকা নয়—বরং তা সুন্দরভাবে, বোঝাপড়ার মধ্য দিয়ে কাটানো। দুজন মানুষের সম্পর্ক যতটা ভালো হবে, জীবনও Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন