জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও আংশিকভাবে পালন করে আসছেন তিনি। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন সমর্থকরা। ব্যাটিং ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।তবে সালাহউদ্দিন জানিয়েছেন, কোচ হিসেবে ব্যর্থ হলে চাকরি ছাড়তেও প্রস্তুত রয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি কোচিং করি—এই ট্যাগটা জাতীয় দলের জন্য না। আমাকে যদি অনূর্ধ্ব-১৩ দলেও কাজ করতে বলা হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমার ইগো বা চিন্তা নেই।’তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি, সমালোচনা হবেই। সেটা মেনে নিতে হয়। তবে আমি কি আমার জায়গা থেকে শতভাগ দিচ্ছি, সৎভাবে কাজ করছি—এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’কোচ হিসেবে পারফর্ম করতে না পারলে চাকরি ছাড়তেও প্রস্তুত বলে জানান সালাহউদ্দিন। বাংলাদেশ দলের কোচিং না করালেও অনেক কিছু করার আছে বলে জানান তিনি। এমনকি বাংলাদেশ দলের দায়িত্বেও নিজের ইচ্ছায় আসেননি তিনি। বোর্ড তাকে দায়িত্ব দিয়েছে বিধায় এই দায়িত্ব নিয়েছেন।নিজের অবস্থান খোলাসা করে সালাহউদ্দিন বলেন, আমি যদি ভালো না হই, আমাকে বোর্ড আমাকে সরিয়ে দিবে, কোনো সমস্যা নাই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে, আপনি কখনো, আপনি কি জানেন কি লোকটা সৎ কী সৎ না? সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি। অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো পড়ে যেতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে। আমার অনেক কিছু করারও আছে। সো, আর এখানে আমি নিজের ইচ্ছায়ও আসি নাই।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল Read more

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির Read more

হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক
হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হিজড়া সেজে টাকা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (৮ জুন) পুরান ঢাকার Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ
ওসমান হাদি গুলিবিদ্ধ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন