বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে এসেছে। যেখানে দ্রুতি গতিতে সাক্ষী নেয়া ও রায় ঘোষণা করা, জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট।হাইকোর্টের মতে, বিচারিক আদালতে দুই মাস চার দিনে ৪২ সাক্ষীর সাক্ষ্য নেয়া এবং সাক্ষী শেষে আট দিনের মধ্যে রায় দেয়ার এমন দ্রুত গতি ও সমাপ্তি ব্যাপবকভাবে বিশ্বাস তৈরি করে যে, বিচার নিরপেক্ষভাবে হয়নি।গত ২৮ মে এই রায় দিয়েছিলেন বিচারপতি মো.খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ। সোমবার ওই রায়ের ৫২ পৃষ্ঠার অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে ডা.জুবাইদা রহমানকে তিন বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন। আর এই রায়ের সুবিধা পেয়ে তারেক রহমান দুই ধারায় মোট নয় বছর সাজা থেকে খালাস পেয়েছেন।রায়ে হাইকোর্ট বলেন, নথি থেকে জানা যায় যে, ৪২  জন সাক্ষীর সাক্ষ্য দুই মাস চার দিনের মধ্যে রেকর্ড করা হয়েছিল এবং সাক্ষ্য নেয়া আট দিন পরে অবিলম্বে রায় ঘোষণা করা হয়েছিল। এত দ্রুত গতিতে বিচারের অগ্রগতি ও সমাপ্তি ব্যাপক বিশ্বাস তৈরি করে যে এটি নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি।দুদক আইনে ২৬ (১) ধারা অনুসারে নোটিশ দেয়ার বিধান সম্পর্কে হাইকোর্ট বলেন, নোটিশ দেয়ার প্রয়োজন ছিল। যেহেতু কোনো নোটিশ দেয়া হয়নি, তাই তাকে (জুবাইদা রহমানকে) দোষী সাব্যস্তকরণ এবং সাজা আইন অনুসারে টিকে না এবং এটা বাতিলযোগ্য।এ ছাড়া আপিলকারীর বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছিল, তা অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল। ফৌজদারি কার্যবিধির ২২১ ধারার বিধানগুলো পালন করা হয়নি। অতএব, এই ধরনের ত্রুটিপূর্ণ অভিযোগে দোষী সাব্যস্ত ও সাজা বহাল রাখা যায় না।রায়ে তারেক রহমান নিয়ে বলা হয়, ভারত ও বাংলাদেশর উচ্চ আদালতের নজির অনুসারে যেহেতু মামলায় নানান অসঙ্গতি রয়েছে, সেহেতু পুরো রায়টি বাতিলযোগ্য। তাই এ ক্ষেত্রে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন।আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের দেয়া যুক্তি আইনগতভাবে যে সঠিক ছিল, সেটা হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায়ে প্রমাণিত হলো। আমরা বলেছি তারেক রহমান ও জুবাইদা রহমানের সঙ্গে অন্যায় করা হয়েছিলো। জাস্টিস হারিড জাস্টিস বারিড। দ্রুত শুধু সাক্ষী নেয়াই শেষ নয়, এখানে মোমবাতি জালিয়েও সাজা দেয়ার জন্য দ্রুত বিচার কাজ চালিয়েছিল বিচারিক আদালত।এর আগে গত ১৪ মে ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করে ওইদিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।গত ১৩ মে আপিল দায়েরে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। বিলম্ব মার্জনার পর ডা. জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে দুই ধারায় মোট নয় বছর এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান।রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর এবং ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়।জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন ডা. জুবাইদা রহমান। ১৭ বছর পর চলতি বছরের ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদটি দীর্ঘ ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় মাদক বহনে Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি
সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি

গত ঈদুল আজহা ঘিরে মাত্র ১২ দিনে দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৩১২ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন আরও এক হাজার Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন