নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন তিনি।জানা গেছে, এ মামলায় ২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে, তাই মামলা করা হয়েছে।প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। পরে দেশটির পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত
লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২৯ মার্চ) Read more

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল একযোগে প্রকাশ করা হবে।  আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।আগামীকাল বৃহস্পতিবার Read more

মুন্সিগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় মধ্য ভাটেরচর এলাকায় বজ্রপাতে রবিউল আউয়াল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার Read more

যশোর সদর হাসপাতালে ফের নারী চোর আটক 
যশোর সদর হাসপাতালে ফের নারী চোর আটক 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নারী চোর চক্রের সদস্য জান্নাত খাতুন (২১) ফের পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (০২ নভেম্বর) দুপুরে Read more

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা Read more

ঢাবিতে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবিতে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে থাকা বিষয়গুলোতে অন্যান্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন