পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিংসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা ১৩১ জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ১-এ প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।শুক্রবার বিকেল ৩টা থেকে রোববার  রাত ১০টা পর্যন্ত বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল এবং সি-১ থেকে সি-৩৭  নম্বর গেট পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে তিন শতাধিক বিদেশি নাগরিককে যাচাই-বাছাই করে ইমিগ্রেশন কর্মকর্তারা।একেপিএস জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি (পুরুষ), ৩০ জন পাকিস্তানি (পুরুষ) এবং পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিক (চারজন পুরুষ ও একজন নারী) প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হন।এক বিবৃতিতে সংস্থাটি বলছে, “আর্থিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়  যা একজন ভ্রমণকারীর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে সে এক মাস মালয়েশিয়ায় অবস্থান করবে কিন্তু সঙ্গে মাত্র RM ৫০০  থাকে, তাহলে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়।”এটি আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে, কোনো ভিজিটর যেন স্বাগতিক দেশের ওপর অর্থনৈতিক বোঝা না হয়ে দাঁড়ায় — এটি নিশ্চিত করাই কর্তৃপক্ষের দায়িত্ব।”একেপিএস আরও জানায়, জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের সার্বভৌমত্ব রক্ষাই তাদের অগ্রাধিকার, এবং যে কেউ ভুয়া তথ্য বা সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি
আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি

আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী Read more

মসজিদ-আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার দিল সৌদি
মসজিদ-আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার দিল সৌদি

বাংলাদেশে ৮টি মসজিদ ও একটি আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে সৌদি আরব।রোববার (২৭ জুলাই) Read more

রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা
রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা

সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ দেবতা প্রভু রামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের প্রধান বিরোধী নেতা এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা Read more

ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে।আইডিএফ-এর একজন মুখপাত্র জানান, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর Read more

নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা
নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা

সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে টমেটো। থোকায় থোকায় টমেটোর ভারে গাছ যেন নুইয়ে পড়ছে। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় এমন দৃশ্য Read more

ছাত্রদলের নতুন কর্মসূচি
ছাত্রদলের নতুন কর্মসূচি

'গোপন তৎপরতায় অভ্যস্ত' একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন