শিক্ষার্থীরা পদত্যাগ দাবি তুলে অবরুদ্ধ করার প্রায় ৯ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া।এর আগে, অধ্যক্ষ পদত্যাগের একদফা দাবিতে উত্তাল হয়ে উঠে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।সোমবার (১৪ জুলাই) বেলা তিনটা থেকে রাত সোয়া ১১ টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের হলগুলো থেকেও শিক্ষার্থীদের পদত্যাগ আন্দোলনে যোগ দিতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রী শাখার ক্যাম্পাসে।এর আগে, রাত ১০ টায় ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার তানজিনা জাহান।এ সময়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘ভিক্টোরিয়া কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে অধ্যক্ষকে এভাবে বের করে দেওয়া প্রতিষ্ঠানের ঐতিহ্য ক্ষুণ্ণ করে। তাই সকলে শান্তিপূর্ণভাবে যেভাবে সুন্দর হয় সেভাবে কাজ করার আহ্বান রইল।’এ সময় শিক্ষার্থীরা এক দফা দাবিতেই অটল থাকেন এবং অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন। পরবর্তীতে রাত সোয়া ১১ টায় সদর সার্কেল মো. সাইফুল মালিক ও কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম এসে অধ্যক্ষকে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস থেকে নিয়ে যান।শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যক্ষের সঙ্গে এক সংলাপে আশ্বাসমূলক বক্তব্য ও সুস্পষ্ট রোডম্যাপ না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংলাপ ভেঙে বের হয়ে আসেন এবং ‘এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই’ স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৯ দফা জানায় এবং দুই কার্যদিবস সময় দেয়। সোমবার (১৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগানে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।শিক্ষার্থীরা জানায়, তাদের দেয়া ৯ দফা দাবিগুলো হলো: কলেজে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, ডিগ্রি শাখার জন্য পৃথক ও আধুনিক ক্যাম্পাস স্থাপন, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার, বহিরাগত, মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু, আবাসিক হল ও আশপাশের হোটেল এলাকায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম এবং যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আলাদা ফান্ড গঠন, কলেজের সব ধরনের আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা

সরকারি নির্দেশনা অনুযায়ী, টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এরই মধ্যে খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা মাঠে Read more

ছাত্রীদের যৌন হয়রানি; নওগাঁয় জামায়াত আমীর বহিষ্কার
ছাত্রীদের যৌন হয়রানি; নওগাঁয় জামায়াত আমীর বহিষ্কার

নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে বহিষ্কার করেছে দল। একই সঙ্গে Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। Read more

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন